১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আমি থামতে বলার আগ পর্যন্ত ইরানে হামলা চলবে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানের ওপর সামরিক হামলা অব্যাহত থাকবে।

ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনের বরাতে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “যতক্ষণ না আমি বলছি যথেষ্ট হয়েছে, ততক্ষণ হামলা চলবে।” তিনি আরও জানান, জ্বালানি অবকাঠামোর ওপর হামলা শেষ পর্যায়ে চালানো হবে।

ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো অচল করে দেওয়ার পরিকল্পনা করছে। পাশাপাশি ইরানকে আলোচনার টেবিলে আনতে প্রয়োজন হলে গুরুত্বপূর্ণ সেতুগুলো ধ্বংস করার কথাও উল্লেখ করেন তিনি।

একই সাক্ষাৎকারে ট্রাম্প জানান, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে ইরানের আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

Home R3