১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় সংরক্ষণের প্রস্তাব পুতিনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় স্থানান্তর ও সংরক্ষণে তারা প্রস্তুত। রাজধানী মস্কো-এ এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

পুতিন বলেন, এর আগে ২০১৫ সালেও রাশিয়া ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছিল। সেই অভিজ্ঞতা আবারও প্রয়োজনে কাজে লাগাতে প্রস্তুত রয়েছে মস্কো।

তিনি আরও জানান, একসময় সংশ্লিষ্ট সব পক্ষ ইউরেনিয়াম ইরানের বাইরে সরিয়ে নেওয়ার বিষয়ে একমত ছিল। তবে পরবর্তীতে অবস্থান পরিবর্তন হয় এবং বিষয়টি নিয়ে নতুন করে মতবিরোধ সৃষ্টি হয়।

রুশ প্রেসিডেন্ট বলেন, রাশিয়া ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবে এবং চলমান উত্তেজনা দ্রুত সমাধানের আশা করে।

এ বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

সূত্র: আল জাজিরা