১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১২৯ ক্রীড়াবিদ মাসে ১ লাখ টাকা করে পাবেন : প্রধানমন্ত্রীর ঘোষনা

প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়া ভাতা কার্যক্রম উদ্বোধন করেছেন।

সোমবার (৩০ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এসময় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দেন, দেশের ১২৯ জন ক্রীড়াবিদ প্রতিমাসে ১ লাখ টাকা করে পাবেন।

ক্রীড়াকে পেশা ও জীবিকার মাধ্যম হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার- বেতন কাঠামোর আওতায় জাতীয় ক্রীড়াবিদদের ক্রীড়া ভাতা প্রদান করা হবে। এরই অংশ হিসেবে এই কার্যক্রম উদ্বোধন এবং ক্রীড়া কার্ড ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।