২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

হিলফুল ফুযুল পাঠাগারের লোগো উন্মোচন অনুষ্ঠিত

শিক্ষা, সমাজ, বিকাশ এ স্লোগানকে সামনে রেখে হিলফুল ফুযুল পাঠাগারের লোগো উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) মুন্সিগঞ্জ সিরাজদিখানের শেখরনগর-বাহেরচরে হিলফুল ফুযুল পাঠাগারের নিজস্ব কার্যালয়ে লোগো উন্মোচন অনুষ্ঠিত হয়।

জামিয়া শেখ আব্দুল্লাহ মাদরাসার শিক্ষার্থী মুহাম্মাদ রহমতুল্লাহর কুরআন তিলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। মুহাম্মাদ ইয়ামিনের পরিচালনায় ও সঞ্চালনায় সকাল দশটায় শুরু হয়ে ওই অনুষ্ঠানটি চলে এগারটা পয়তাল্লিশ পর্যন্ত।

এসময় উপস্থিত ছিলেন, রানা হোসাইন, রুমান হোসাইন, মাহবুবুর রহমান শুভ, নাহিদ হাসান, রবিন আহমেদ, মাওলানা ইমরান, আরিফ আহমেদ, ফারহান হাবিব, মাহিম, রহমতুল্লাহ, আব্দুল করিমসহ আরো অনেকে।

Home R3