হরমুজ প্রণালিতে তিন নৌযানে আগুন, দুটি মার্কিন ড্রোন ইরানের কবজায়

হরমুজ প্রণালিকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। গুরুত্বপূর্ণ এই নৌপথে অনুমোদিত রুটের বাইরে চলাচলের অভিযোগে দুটি বিশাল তেলবাহী জাহাজ ও একটি টাগবোটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। একই সঙ্গে মার্কিন সামরিক বাহিনীর দুটি ‘লুকাস’ ড্রোনের নিয়ন্ত্রণ নিয়ে সেগুলো অক্ষত অবস্থায় নিজেদের হেফাজতে নেওয়ার দাবিও করেছে বাহিনীটি। এসব ঘটনার মধ্য দিয়ে হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ ও নজরদারি অব্যাহত থাকার বার্তা দিয়েছে তেহরান।

ইরনা-র বরাতে পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালিতে তাদের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা কার্যকর রয়েছে। বুধবার রাতে পৃথক দুটি ঘটনায় জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আইআরজিসির দাবি, প্রথম ঘটনায় একটি বড় তেলবাহী জাহাজ প্রণালির দক্ষিণাঞ্চলে নির্ধারিত ও অনুমোদিত নৌপথের বাইরে দিয়ে চলাচলের চেষ্টা করে। এ সময় মাইনের আঘাতে জাহাজটি দুর্ঘটনার শিকার হয়। পরে এতে আগুন ধরে যায় এবং জাহাজটির চলাচল বন্ধ হয়ে পড়ে।

Home R3