১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

হঠাৎ উধাও ফেসবুক আইডি; যে ত্রুটির কথা জানালো মেটা

হঠাৎ করেই অনেক ব্যবহারকারীর ফেসবুক অ্যাকাউন্ট অদৃশ্য হয়ে গেছে। অভিযোগ উঠেছে লগইন সমস্যার। কেউ নিজের প্রোফাইল খুঁজে পাচ্ছেন না, আবার কেউ লগইন করলেও অ্যাকাউন্ট বা পেজ দেখতে পারছেন না। এতে ব্যবহারকারীদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ।

রবিবার (১৯ জুলাই) দুপুর দেড়টার পর ফেসবুক অ্যাকাউন্টে এ সমস্যা দেখা দিয়েছে।

এমন পরিস্থিতিতে মেটা জানিয়েছে, এটি স্থায়ী অ্যাকাউন্ট মুছে যাওয়ার ঘটনা নয়। মূলত ফেসবুকের সাইট-সংক্রান্ত কারিগরি ত্রুটির কারণেই সাময়িকভাবে এ সমস্যা দেখা দিয়েছে।

ব্যবহারকারীরা জানিয়েছেন, কারও প্রোফাইল ‘নট অ্যাভেইলেবল’ দেখাচ্ছে, কারও অ্যাকাউন্ট সার্চে পাওয়া যাচ্ছে না, আবার অনেকেই লগইন বা পেজ লোড করতে সমস্যায় পড়ছেন।

Home R3