১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি অপরাধের বিরুদ্ধে সুইডিশ জনগণের বিক্ষোভ

ফিলিস্তিন ও লেবাননে ইসরায়েলি অপরাধের প্রতিবাদে সুইডেনের রাজধানী স্টকহোমে জনগণ বিক্ষোভ সমাবেশ করেছে।

ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, স্টকহোমের ‘ওডেনপ্লান’ চত্বরে কয়েকটি সামাজিক সংগঠনের উদ্যোগে ওই বিক্ষোভের আয়োজন করা হয়। বিক্ষোভকারীরা পশ্চিম তীর ও লেবাননে ইসরায়েলি হামলার নিন্দা জানায়।

প্রতিবাদকারীদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল: গাজায় শিশুদের হত্যা করা হচ্ছে, স্কুল ও হাসপাতাল বোমা হামলার শিকার হচ্ছে, লেবাননের ওপর হামলা বন্ধ করো এবং খাদ্য সংকটের অবসান ঘটাও ইত্যাদি।

প্রতিবাদকারীরা গাজায় ইসরায়েলি হামলা বন্ধের দাবি জানায় এবং ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার জন্য সুইডেন সরকারের প্রতি আহ্বান জানায়।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকার বিরুদ্ধে চলমান যুদ্ধে নিহতের সংখ্যা প্রায় ৭৩ হাজারে পৌঁছেছে এবং আহতের সংখ্যা কমপক্ষে ১ লাখ ৭৩ হাজারে পৌঁছেছে।

এদিকে পশ্চিম তীরেও ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী এবং বসতি স্থাপনকারীদের হামলা অব্যাহত রয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, চলতি বছরের ২ মার্চ থেকে ইসরায়েলি হামলায় দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৭৫৬ জনে এবং আহতের সংখ্যা ১১ হাজার ৬৩২ জনে পৌঁছেছে।

সূত্র, পার্সটুডে

Home R3