২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ভূমিকম্পে কাঁপল দেশ

দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকা। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে ৪ দশমিক ৮ মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয়।

দিনাজপুরসহ দেশের বিভিন্ন প্রান্তে এ কম্পন টের পাওয়া যায়। বিশেষ করে সিলেট ও পার্শ্ববর্তী সীমান্ত এলাকায় এর প্রভাব বেশি অনুভূত হয়। ঢাকা থেকে প্রায় ২৫৪ কিলোমিটার দূরে এর উৎপত্তিস্থল হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলেও কম্পন ছড়িয়ে পড়ে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, বাংলাদেশ সময় দুপুর ২টা ৪৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্র ছিল শিলচর শহর থেকে প্রায় ১১ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং ভূপৃষ্ঠ থেকে গভীরতা ছিল ১০ কিলোমিটার।

শিলচর ছাড়াও ভারতের আসামের বিভিন্ন এলাকা এবং বাংলাদেশের সিলেট, মৌলভীবাজারসহ সীমান্তবর্তী অঞ্চলে কম্পন অনুভূত হয়। হঠাৎ ভূকম্পনে এসব এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।

উল্লেখ্য, এর আগে গত ৩ ও ৪ এপ্রিল পাকিস্তান ও আফগানিস্তানেও ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

Home R3