২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ফ্যাসিস্ট আমলের নিয়োগপ্রাপ্ত সব সার ডিলার বাতিল: চিফ হুইপ

বিগত আওয়ামী ফ্যাসিস্ট আমলে নিয়োগ পাওয়া সব সার ডিলার বাতিল করেছে সরকার। তাদের পরিবর্তে দ্রুত সময়ের মধ্যে নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সংসদ লবিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

তিনি জানান, দেশের চলমান জ্বালানি ও সরবরাহ সংকট মোকাবিলায় ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সরকারি দল থেকে ৫ জন এবং বিরোধী দল থেকে ৫ জন সদস্য থাকবেন। কমিটির নেতৃত্ব দেবেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

সংসদ সূত্রে জানা যায়, বিরোধীদলীয় নেতার প্রস্তাবকে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে বক্তব্য দেন। পরে সর্বসম্মতভাবে এ প্রস্তাব গ্রহণ করা হয়।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন ডিলার নিয়োগের মাধ্যমে সার বিতরণ ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং কৃষি খাতে সরবরাহ ব্যবস্থা আরও কার্যকর করা হবে।