৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ফেরার কথা বলে আ’লীগ নেতাকর্মীদের বিপদে ফেলার ভণ্ডামি করছেন হাসিনা: সোহেল

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে তীব্র সমালোচনা করেছেন তার সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।

শনিবার (৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সোহেল তাজ বলেন, দেশে ফেরার কথা বলে আওয়ামী লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদে ফেলার চেষ্টা করা হচ্ছে।

তিনি মন্তব্য করেন, ব্যক্তিগত অহংকার একটি দেশ ও রাজনৈতিক দলকে ক্ষতির মুখে ঠেলে দিতে পারে—এটির উদাহরণ হিসেবে তিনি শেখ হাসিনা ও তার পরিবারের কর্মকাণ্ডকে উল্লেখ করেন।

সোহেল তাজ তার পোস্টে আরও অভিযোগ করেন, নানা বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে দল ও দেশের ক্ষতি হয়েছে। তিনি দাবি করেন, আত্মসমালোচনা ও আত্মউপলব্ধি ছাড়া আওয়ামী লীগের ভবিষ্যতে রাজনীতির মাঠে ফিরে আসার সম্ভাবনা কম।

এ বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Home R3