১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনারের বৈঠক বৈঠকে নরেন্দ্র মোদির সঙ্গে দিনেশ ত্রিবেদী। ছবি: ভারতীয় হাইকমিশন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক ইস্যু নিয়ে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

মঙ্গলবার (১১ আগস্ট) ভারতীয় পররাষ্ট্র ও দূতাবাস সূত্রে এ তথ্য জানা গেছে।

বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক, চলমান গুরুত্বপূর্ণ বিষয়াবলি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হাইকমিশনার বাংলাদেশে তাঁর সাম্প্রতিক অভিজ্ঞতা, সার্বিক পরিস্থিতি এবং দুই প্রতিবেশী দেশের সম্পর্কের গতিপ্রকৃতি সম্পর্কে প্রধানমন্ত্রী মোদিকে অবহিত করেছেন।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার নানা দ্বিপাক্ষিক ইস্যু ও কূটনৈতিক তৎপরতার পটভূমিতে ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের এই বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Home R3