মদিনায় আবারও দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হলো উরওয়া প্রাসাদ

সৌদি আরবের মদিনা মুনাওয়ারায় ঐতিহাসিক উরওয়া প্রাসাদ আবারও দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। দর্শনার্থীদের জন্য খুলে দেওয়ার আগে প্রাসাদটি সংস্কার ও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

যা থাকছে দর্শনার্থীদের জন্য :

উরওয়া প্রাসাদে এখন দর্শনার্থীদের জন্য গাইডের মাধ্যমে ঘুরে দেখার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন প্রদর্শনী ও আয়োজনও থাকছে। প্রাসাদের চারপাশে ঝুলন্ত হাঁটার পথ তৈরি করা হয়েছে। এর মাধ্যমে দর্শনার্থীরা প্রাসাদ এলাকা ঘুরে দেখতে পারবেন।

প্রবেশের সময় ও ফি :

উরওয়া প্রাসাদে প্রবেশের জন্য কোনো ফি দিতে হবে না। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার্থীরা এখানে প্রবেশ করতে পারবেন।

সূত্র : দ্য ইসলামিক ইনফরমেশন

এস/এ

Home R3