অরাজনৈতিক সংগঠন ‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’-এর চট্টগ্রাম জেলা কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) হাটহাজারী মাদরাসা মিলনায়তনে আয়োজিত এক সভায় ৮৬ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। সভা হাটহাজারী মাদরাসার মুহতামিম মাওলানা খলিল আহমদ কুরাইশীর সভাপতিত্বে ও মুফতি জসিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। নবগঠিত কমিটিতে আমিরে হেফাজত আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীকে প্রধান উপদেষ্টা, হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা খলিল আহমদ কাসেমী আল-কোরাইশীকে সভাপতি, হাটহাজারী মাদরাসার মুফতি ও মুহাদ্দিস আল্লামা মুফতি জসিম উদ্দিনকে সেক্রেটারি এবং শায়খ মুফতি হারুন ইযহারকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র নায়েবে আমির মাওলানা রশিদ আহমাদ, মাওলানা আব্দুল আউয়াল পীর সাহেব ডিআইটি, মুফতি হাবিবুর রহমান কাসেমী নাজিরহাট, মাওলানা আব্দুল কাদির, নায়েবে আমির মুফতি মুহাম্মদ আলী কাসেমী, মাওলানা আইয়ুব বাবুনগরী, মুফতি সাঈদ নূর, মুফতি আলী আকবর কাসেমী, মহাসচিব মুফতি মুহাম্মদ ইমাদুদ্দিন, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা উবায়দুল্লাহ কাসেমী, মাওলানা আবুল কাসেম আশরাফী, মাওলানা নেসার আহমদ, অর্থ সম্পাদক মাওলানা নেয়ামতুল্লাহ, সহ-প্রচার সম্পাদক আব্দুল্লাহ ফিরোজী এবং কেন্দ্রীয় দাঈ মাওলানা আবু ইউসুফ প্রমুখ।
চট্টগ্রামের শীর্ষ উলামায়ে কেরামের মধ্যে উপস্থিত ছিলেন- হাটহাজারী মাদরাসার শায়খুল হাদিস আল্লামা শেখ আহমাদ, মুহাদ্দিস মাওলানা আহমদ দিদার কাসেমী, দারুল মাআরিফের মুহতামিম মাওলানা ফুরকানুল্লাহ খলীল, ফতেহপুর মাদরাসার মহাপরিচালক মাওলানা মাহমুদুল হাসান ফতেহপুরী, মাওলানা ইউসুফ বিন আহমদ শফী, মোজাহেরুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা লোকমান হাকিম, চারিয়া মাদরাসার মহাপরিচালক মাওলানা উসমান সাঈদী, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, মাওলানা জাকারিয়া নোমান ফয়েজী, মুফতি নুরুল আবসার আযহারী হাটহাজারী, মাওলানা মাহমুদুল করীম কাসেমী লোহাগাড়া, মুফতি হারুন ইযহার, মাওলানা ইউসুফ নদভী, মাওলানা শেহাবুদ্দিন, হাইলধর মাদরাসার মুহতামিম মাওলানা তৈয়ব এবং মাওলানা জাকারিয়া হাসনাবাদী।
এছাড়া বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন মাদরাসার প্রতিনিধি এবং স্থানীয় শীর্ষ উলামায়ে কেরাম সভায় উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা খতমে নবুওয়ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকিদা সংরক্ষণে সর্বস্তরের মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি নবগঠিত চট্টগ্রাম জেলা কমিটির মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
কমিটির উপদেষ্টা পরিষদে আছেন- মাও. মুহিবুল্লাহ বাবুনগরী (মুহতামিম, বাবুনগর মাদরাসা), মাও. শেখ আহমদ (শায়খুল হাদিস, হাটহাজারী মাদরাসা), মাও. সালাহ উদ্দীন (মুহতামিম, নানুপুর মাদরাসা), মুফতি শামসুদ্দিন জিয়া (মুহাদ্দিস, পটিয়া মাদরাসা), মাও. শোয়াইব জমিরী (মুহাদ্দিস, হাটহাজারী মাদরাসা), মাও. ওসমান ফয়জী (মুহতামিম, চারিয়া মাদরাসা), মাও. ওসমান কাসেমী (মুহতামিম, মেখল মাদরাসা), মাও. ফুরকানুল্লাহ খলীল (মুহতামিম, দারুল মাআরিফ মাদরাসা), মাওলানা হারুন (মুহতামিম, শুলকবহর মাদরাসা), মাও. আবুল হাসাইন (মুহতামিম, সাতকানিয়া মাদরাসা), মাও. আব্দুল জালিল (মুহতামিম, চাখল মাদরাসা, বাঁশখালী), মাও. মুফতি আব্দুল কাদের (মুহতামিম, কুদালা মাদরাসা), মাও. হাবিবুল ওয়াহেদ (মুহতামিম, রাজঘাটা মাদরাসা) , মাও. শাহাদাত হোসাইন (মুহতামিম, দারুল উলুম রাঙ্গুনিয়া মাদরাসা), মাও. মুফতি হাবিবুর রহমান (মুহতামিম, নাজিরহাট বড় মাদরাসা), মাও. দিদার কাসেমী (মুহাদ্দিস, হাটহাজারী মাদরাসা), মাও. ওমর কাসেমী (মুহাদ্দিস, হাটহাজারী মাদরাসা), মাও. মাকসুদুর রহমান (মুহতামিম, জামালুল কুরআন মাদরাসা, মিরসরাই), মাও. শিহাব উদ্দীন (মুহতামিম, ইউসুফীয়া মাদরাসা), মাও. মীর কাসেম (পরিচালক, আল হুদা মহিলা মাদরাসা) ও মাও. নাসিম উদ্দীন (গড়দুয়ারা মাদরাসা)।
কার্যকরী পরিষদে আছেন- সভাপতি মাও. মুফতি খলীল আহমদ কাসেমী (মুহতামিম, হাটহাজারী মাদরাসা), সহ-সভাপতি মাও. একরাম ওয়াদুদী (মুহতামিম, পটিয়া মাদরাসা), মাও. ফুরকান (দারুল মাআরিফ), মাও. খুবাইব (মুহতামিম, জিরি মাদরাসা, মুফতি কেফায়েতুল্লাহ (হাটহাজারী মাদরাসা), মাও. মাহমুদুল হাসান (মুহতামিম, ফতেপুর মাদরাসা), মাওলানা কুতুবুদ্দীন (শায়খুল হাদিস, নানুপুর মাদরাসা), মাও. লোকমান (মুহতামিম, মোজাহেরুল উলুম মাদরাসা), মাও. আইয়ুব বাবুনগরী (বাবুনগর মাদরাসা), মাও. মুফতি মোহাম্মদ আলী (মেখল মাদরাসা), মাও. ফুরকান (হাটহাজারী মাদরাসা), মাও. নাছির উদ্দিন মুনির (সাবেক ভাইস চেয়ারম্যান, হাটহাজারী পৌরসভা), মাষ্টার আহসান উল্লাহ (সাধারণ সম্পাদক, আল-আমিন সংস্থা) ও মাও. ইউসুফ মাদানি (মুহতামিম, ইউসুফিয়া মাদরাসা, রাঙ্গুনিয়া)।
সেক্রেটারি আল্লামা মুফতি জসিম উদ্দিন (মুফতি ও মুহাদ্দিস হাটহাজারী মাদরাসা)। সহ-সেক্রেটারি মাও. ড. নূরুল আবছার আজহারী, মাও. মুফতি রাশেদ, মাও. আশরাফ আলী নিজামপুরী, মাও. জাকারিয়া হাসানবাদ, মাও. আকতার, মাও. জুনাইদ বিন জালাল, মাও. মীর ইদ্রিস, মাও. কায়রুল ইসলাম, মাও. শহিদুল আলম, মাও. জাকারিয়া নোমান, মাও. সাইফ উল্লাহ (চট্টগ্রাম শহর), মাও. সুহাইল (খাতুনিয়া, আনোয়ারা), মাও. আব্দুল ওয়াদুদ নোমানী (ইছাপুর, মাদরাসা), মাও. মুফতি জানে আলম (রাঙ্গুনিয়া), মাও. হাফেজ ইসমাইল (হাটহাজারী), হাফেজ মাও. সিরাজ (এম কে. টাওয়ার) ও মাও. মীর জুনাইদ (আল হুদা মহিলা মাদরাসা)।
সাংগঠনিক সম্পাদক মুফতি শায়খ হারুন ইযহার (লালখান বাজার মাদরাসা), মাও. ইসমাইল খান (মেখল মাদরাসা), মাও. জাকের (ওয়ায়েসীয়া মাদরাসা) ও মাওলানা আলমগীর মাসউদ (আরবনগর মাদরাসা)।
প্রচার সম্পাদক মাও. নিজাম সাইদ, মাও. মুসলিম, মাও. আরিফ, মাও. বনিলুল করিম, মাও. শোয়াইব, মাও. আব্দুস সামি, মাও. ইসমাইল, মাও. শোয়াইব ও মাও. হাসেম।
প্রেস সচিব মাওলানা মুনির আহমদ (হাটহাজারী মাদরাসা), দপ্তর সম্পাদক মাও. তাওহিদ ও মাও. নিজাম সাইদ, অর্থ সম্পাদক মুফতি রাশেদ, মাও. সাইফ উল্লাহ, মাও. সুহাইল, মাও. আব্দুল ওয়াদুদ নোমানী, মাও. মুফতি জানে আলম, মাও. হাফেজ ইসমাইল, হাফেজ মাও. সিরাজ ও মাও. মীর জুনাইদ।