পর্তুগালের প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

পর্তুগালের প্রেসিডেন্টের কাছে পরিচয়পত্র পেশ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত ড. এস এম কামরুল হাসান।

সোমবার (১৯ অক্টোবর) লিসবনের বেলেম প্রাসাদে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশের মাধ্যমে তিনি দায়িত্ব গ্রহণ করেন। বাংলাদেশ দূতাবাস, লিসবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পরিচয়পত্র পেশের সময় রাষ্ট্রদূত দুই দেশের সম্পর্ক জোরদার, বৈধ অভিবাসন ও শ্রমিক চলাচল কাঠামো কার্যকর করা, বাণিজ্য ঘাটতি কমানো এবং সরাসরি বিমান যোগাযোগ চালুর ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া ঢাকায় পর্তুগালের স্থায়ী দূতাবাস প্রতিষ্ঠার বিষয়টিও তুলে ধরেন তিনি।

সাক্ষাৎকালে পর্তুগালের প্রেসিডেন্ট দেশটিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির অবদানের প্রশংসা করেন এবং পর্তুগিজ সমাজে তাদের সামাজিক অন্তর্ভুক্তির গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, নবায়নযোগ্য জ্বালানি ও তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

Home R3