২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আমাদের খুব গরম বিরোধী দল ভাববেন না: জামায়াত আমির

জাতীয় সংসদে দায়িত্বশীল ও গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালনের অঙ্গীকার করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, তাদেরকে “খুব গরম” বিরোধী দল হিসেবে না ভাবার আহ্বান জানিয়ে তিনি উল্লেখ করেন, যৌক্তিক বিষয় উপেক্ষিত হলে বিরোধী দল হিসেবে ওয়াকআউটের সুযোগ থাকবে, তবে তা দীর্ঘস্থায়ী হবে না।

তিনি বলেন, কোনো ইস্যুতে যদি তাদের যৌক্তিক মতামত বিবেচনায় না নেওয়া হয় বা কথা বলার সুযোগ না দেওয়া হয়, তখন তারা ওয়াকআউট করবেন। তবে সেটি দীর্ঘমেয়াদি কর্মসূচি হবে না।

বিরোধীদলীয় নেতা আরও বলেন, সংসদে তারা সংঘাতমুখী রাজনীতি করতে চান না; বরং একটি দায়িত্বশীল ও যুক্তিনির্ভর বিরোধী দলের ভূমিকা রাখতে আগ্রহী। দেশের বৃহত্তর স্বার্থে সরকার ও অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে ইতিবাচক ও সহযোগিতামূলক পরিবেশ বজায় রাখার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

তিনি পুনরায় বলেন, একটি যৌক্তিক বিরোধী দল হিসেবে দেশের স্বার্থে কাজ করতে সবার সহযোগিতা প্রয়োজন।

Home R3