৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

একদিনের ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম, ভাঙল রেকর্ড

দেশের বাজারে একদিনের ব্যবধানে আবারও সোনার দাম বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, ভরিতে ৩ হাজার ৬৬৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৮৫৯ টাকা। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (২৪ সেপ্টেম্বর) থেকে নতুন এই দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দর নির্ধারণ করা হয়েছে। এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) ভরিতে আরও ১ হাজার ৮৮৯ টাকা বাড়িয়েছিল বাজুস।

বাজুসের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

Home R3