ইরানের বিরুদ্ধে সামরিক সংঘাতে জড়িয়ে যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে এক গভীর সংকটে বা ফাঁদে পা দিয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির বিশিষ্ট ডেমোক্র্যাট নেতা ও সিনেটর আবদুল এল-সায়েদ। তাঁর মতে, এ ধরনের একটি সংঘাতে জড়ানো মার্কিন প্রশাসনের উচিত হয়নি এবং এর মাধ্যমে ওয়াশিংটন বড় ধরনের ভুল করেছে।
যুক্তরাষ্ট্রের একটি শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রনীতির বিভিন্ন দিক নিয়ে খোলামেলা কথা বলেন তিনি। এ সময় মার্কিন পররাষ্ট্রনীতির ওপর ইসরায়েলের অতিরিক্ত প্রভাব নিয়ে জোরালো প্রশ্ন তোলেন এই ডেমোক্র্যাট নেতা। একই সঙ্গে, ইসরায়েলি সরকারকে দেওয়া মার্কিন সামরিক সহায়তার ক্ষেত্রে আরও কঠোর জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান তিনি।