২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই: সংসদে বিরোধীদলীয় নেতা

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আগামীর বাংলাদেশ এমন চাই, যেখানে আইন এবং সংবিধানের দোহাই দিয়ে ফ্যাসিবাদ আর ফিরে আসবে না। আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই। তিনি বলেন, সংবিধানের যেসব সুযোগ ফ্যাসিবাদের জন্ম দিয়েছিলো, সেগুলো ফেলে দিয়ে নতুন বাংলাদেশ চাই।

রোববার (০৫ এপ্রিল) সংসদ অধিবেশন তিনি এ কথা বলেন।

সংসদে বিরোধীদলীয় নেতা বলেন, যে দলের ওপর বিগত সময়ে সবচেয়ে বেশি নির্যাতন করা হয়েছে এবং দলের শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে এমনকি নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে তাদের ওপর যদি মবের অপবাদ দেওয়া হয়, সেটি লজ্জার।

তিনি বলেন, জুলাই সনদ কলিজার অংশ। আমরা আদেশ, অভ্যুত্থান, সনদ বাস্তবায়ন মানি। আমাদের পক্ষ থেকে অমান্যের কিছু নেই।