মার্কিন-ইসরাইলের আগ্রাসী যুদ্ধনীতির বিরুদ্ধে ব্রিটেনে বিক্ষোভ

ব্রিটেনের বিভিন্ন স্তরের জনগণ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে ইরান ও এই অঞ্চলের বিরুদ্ধে মার্কিন ও ইসরাইলি যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছেন।

ব্রিটেনের বিভিন্ন স্তরের জনগণের আয়োজিত ‘স্টপ দ্য ওয়ার’ প্রচারাভিযানে জরুরি আবেদনে লিখেছে, ‘কথিত যুদ্ধবিরতি সত্ত্বেও লেবানন, গাজা ও ইরানের বিরুদ্ধে যখন ভয়াবহতা অব্যাহত রয়েছে, তখন আমাদের অবশ্যই সেইসব নির্যাতিত জনগণের পাশে দাঁড়াতে হবে। ব্রিটেন সরকার যেন ইরানে বোমা হামলার জন্য যুক্তরাষ্ট্রকে তাদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া বন্ধ করে এবং ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহু যেন তাদের অবৈধ যুদ্ধ বন্ধ করে, এই দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে তারা সমাবেশ করে।’

ব্রিটেনের যুদ্ধবিরোধী সংগঠনগুলো দীর্ঘদিন ধরে বলে আসছে, ‘ব্রিটেন ইরানের বিরুদ্ধে যুদ্ধে যাবে না- প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের এমন দাবি সত্ত্বেও, ব্রিটিশ বিমানবাহিনীর ঘাঁটিগুলো এখনও আমেরিকার জন্য ব্যবহৃত হচ্ছে।’

এই সংগঠনগুলোর মতে, ব্রিটেনের উচিত সাইপ্রাসে থাকা তাদের গুপ্তচর বিমান সম্পর্কে ইসরাইলি সরকারকে তথ্য দেওয়া এবং সেই সরকারের সেনাবাহিনীকে অস্ত্র পাঠানো বন্ধ করা।

এদিকে, মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স ইসরাইলের সঙ্গে সামরিক ও অস্ত্র সহযোগিতা গড়ে তোলার জন্য পেন্টাগনের পরিকল্পনার সমালোচনা করে বলেছেন, ‘মার্কিন জনগণ ইসরাইলকে সামরিক সহায়তা দিতে চায় না।’

সূত্র: পার্সটুডে