৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

তিন দিনের সফরে বৃহস্পতিবার ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

তিন দিনের সরকারি সফরে বৃহস্পতিবার (০৪ জুন) ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর এটি তুরস্কের কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর।

সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

সফরের শেষ দিন আগামী ৬ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে দীর্ঘদিনের সহযোগিতা রয়েছে। তবে এই সফরে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে প্রতিরক্ষা খাতে নতুন অংশীদারত্ব ও প্রযুক্তি সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে।

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান তুরস্ক সফর করেন এবং সে সময় তিনি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

Home R3