২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

কঙ্গোর হাসপাতাল থেকে পালিয়েছেন ইবোলা আক্রান্ত ১৮ রোগী

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর মংবওয়ালু শহরে ইবোলা চিকিৎসাকেন্দ্রে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ সময় সেখান থেকে ১৮ জন সন্দেহভাজন ইবোলা রোগী পালিয়ে গেছেন।

শুক্রবার রাতে ক্ষুব্ধ একদল মানুষ চিকিৎসাকেন্দ্রে ঢুকে চিকিৎসা কার্যক্রম পরিচালিত একটি তাঁবুতে আগুন ধরিয়ে দেয়। এতে রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা ছুটোছুটি শুরু করলে কয়েকজন পালিয়ে যান।

কর্তৃপক্ষ জানিয়েছে, এখনো পলাতক রোগীদের খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরিস্থিতিকে ‘অত্যন্ত উচ্চ ঝুঁকিপূর্ণ’ হিসেবে উল্লেখ করেছে এবং দ্রুত নিয়ন্ত্রণে আনতে জোর তৎপরতা চালানোর কথা জানিয়েছে।