২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

এদেশে কেউ সংখ্যালঘু নয়, সবার অধিকার সমান : ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেছেন, সংবিধানে ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে।

রোববার নেত্রকোনার দুর্গাপুর উপজেলা প্রেসক্লাবের রজত জয়ন্তী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, “আমরা সবাই এ দেশের নাগরিক, সবারই সমান অধিকার রয়েছে। কেউ ‘মাইনরিটি’ বা সংখ্যালঘু নয়।” তিনি আরও বলেন, নিজেদের সংখ্যালঘু মনে করে হীনমন্যতায় ভোগার কোনো কারণ নেই এবং এ ধরনের ধারণা থেকে তরুণ প্রজন্মকে বেরিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি তবারক হোসেন খোকন। এতে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সুখময় সরকার, ইউএনও আফরোজা আফসানাসহ জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকরা।

অনুষ্ঠানে তিনি সবাইকে সমতা ও সম্প্রীতির চেতনা ধারণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

Home R3