৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ইরানের সেনাবাহিনীকে আমরা ধ্বংস করে দিয়েছি, দাবি ট্রাম্পের

ইরানের সেনাবাহিনীকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ‘সম্পূর্ণ ধ্বংস’ বলতে তিনি ঠিক কী বোঝাতে চেয়েছেন, সে বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেননি।

যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে ওয়াশিংটনে আয়োজিত অনুষ্ঠানে দেওয়া প্রায় ৪০ মিনিটের ভাষণে ট্রাম্প এ দাবি করেন। তিনি বলেন, “মার্কিন সেনাবাহিনী এখন আগের যেকোনো সময়ের তুলনায় আরও শক্তিশালী ও সুসংগঠিত।”

ভাষণে ট্রাম্প বিভিন্ন যুদ্ধে নিহত মার্কিন সেনাসদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। পাশাপাশি নিজের মেয়াদকালে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সক্ষমতা, স্বাধীনতা এবং সামরিক শক্তির অগ্রগতির প্রশংসা করেন। এ সময় তিনি ‘কমিউনিস্টদের’ সমালোচনাও করেন।

প্রতিকূল আবহাওয়ার মধ্যেও অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য জনসাধারণকে ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠানে আতশবাজি প্রদর্শনীর পাশাপাশি আকাশে যুদ্ধবিমানের বিশেষ কসরতও দেখানো হয়।

অন্যদিকে, একই দিনে স্থানীয় সময় সকাল ৮টায় তেহরানে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত হয়েছে।

Home R3