২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আমার ছেলেকে হত্যার চেষ্টা করছে ইরান: নেতানিয়াহু

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অভিযোগ করেছেন যে, ইরান তার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছে। তবে এই দাবির পক্ষে তিনি কোনো বিশদ তথ্য বা প্রমাণ প্রকাশ করেননি। খবর স্কাই নিউজের।

সম্প্রতি ইসরাইলের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি এই গুরুতর দাবিটি করেন।

সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে জানাননি যে কথিত এই ষড়যন্ত্রটি কখন ঘটেছিল, তার দুই ছেলের (ইয়াইর নেতানিয়াহু ও অ্যাভনার নেতানিয়াহু) মধ্যে কাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল কিংবা ঘটনাটি কত দূর গড়িয়েছিল।

আগামী জাতীয় নির্বাচনের আগে ইসরাইলের একটি নিরাপত্তা সংস্থা কর্তৃক তার এক রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে নিরাপত্তা দিতে অস্বীকৃতি জানানো সংক্রান্ত সংবাদের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে নেতানিয়াহু এই মন্তব্য করেন।

সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ‘আমার ছেলেদের কথা যদি বলি—এখানে একটি অবিশ্বাস্য ঘটনা ঘটেছে। হ্যাঁ, ইরান আমার এক ছেলেকে লক্ষ্যবস্তু করেছিল। ইরান আমার এক ছেলেকে হত্যা করার চেষ্টা করেছিল।’

Home R3