১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজানের মাঝপথে হঠাৎ লুটিয়ে পড়লেন মুয়াজ্জিন, শেষ নিঃশ্বাস মসজিদে

কেরালায় আজান দিতে গিয়ে মসজিদের ভেতরেই এক মুয়াজ্জিন ইন্তেকাল করেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত মুয়াজ্জিনের নাম আব্দুল লতিফ। গত মঙ্গলবার (৯ জুন) ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার একটি মসজিদে ফজরের আজান দেওয়ার সময় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আজানের একপর্যায়ে তিনি শাহাদাত অংশ অর্থাৎ আল্লাহর একত্ববাদের সাক্ষ্যসংবলিত বাক্য উচ্চারণ করছিলেন। ঠিক সেই মুহূর্তে হঠাৎ তিনি অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে মসজিদের ভেতরেই মাটিতে লুটিয়ে পড়েন।

তাৎক্ষণিকভাবে উপস্থিত মুসল্লিরা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করেন এবং নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। তখন চিকিৎসকরা পরে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা যায়, আজানের একটি অংশ সম্পন্ন করার পরই তিনি হঠাৎ করে মাটিতে পড়ে যান।

এই ঘটনা প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে শোক প্রকাশ করেছেন এবং এটিকে একটি বিরল ও হৃদয়বিদারক মৃত্যু হিসেবে উল্লেখ করে মরহুমের জন্য দোয়া করেছেন।

তবে আব্দুল লতিফের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।

Home R3