১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল এবং দেশে হিন্দু হত্যার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন পশ্চিমবঙ্গের মন্ত্রী অর্জুন সিং।
মঙ্গলবার (২৪ নভেম্বর) পশ্চিমবঙ্গের ভাটপাড়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ হুমকি দেন।
অর্জুন সিং বলেন, ‘আমরা ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করব। যথেষ্ট হয়েছে, বাংলাদেশ নিয়ে আর কোনো অজুহাত চলবে না। বাংলাদেশে যেভাবে হিন্দুদের হত্যা করা হয়েছে, তার প্রতিশোধ আমরা অবশ্যই নেব।’
শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার পরিকল্পনা নিয়ে আলোচনার মধ্যেই তাঁর এ বক্তব্য সামনে এল। শেখ হাসিনার মুখপাত্রের দাবি, বিজয় দিবসে দিল্লি থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ফিরতে চান তিনি।
তবে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে প্রত্যর্পণ প্রক্রিয়ার মধ্য দিয়েই আসতে হবে। এদিকে ঢাকা ইতোমধ্যে ভারতের কাছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে। নয়াদিল্লি জানিয়েছে, বিষয়টি পরীক্ষা করে দেখা হচ্ছে।