চীনের মহাকাশযানে প্রথমবারের মতো নভোচারী পাঠাল পাকিস্তান

চীনের মহাকাশযানে করে প্রথমবারের মতো নিজেদের নভোচারী পাঠিয়েছে পাকিস্তান।

বুধবার (২৫ নভেম্বর) ৪০ বছর বয়সী পাকিস্তানি পাইলট জিশান আলী চীনের দুই নভোচারীর সঙ্গে শেনঝৌ-২৪ মহাকাশযানে করে যাত্রা করেন।

স্থানীয় সময় সকাল ৮টা ১৮ মিনিটে উত্তর-পশ্চিম চীনের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণকেন্দ্র থেকে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। এর গন্তব্য চীনের তিয়াঙগং মহাকাশ স্টেশন। সেখানে ৫ থেকে ১০ দিন অবস্থান করে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষায় অংশ নেবেন জিশান।

এই অভিযানের প্রস্তুতিতে তিনি বেইজিংয়ে সাত মাস প্রশিক্ষণ নিয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এ ঘটনাকে ঐতিহাসিক উল্লেখ করে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ধন্যবাদ জানিয়েছেন।

উল্লেখ্য, ২০২৮ সালের দিকে চীনের চন্দ্র অভিযানে পাকিস্তানের তৈরি একটি রোভার পাঠানোর বিষয়েও দুই দেশের মধ্যে চুক্তি রয়েছে।

সূত্র: রয়টার্স

Home R3