মক্কা-মদিনায় আক্রমণ হলে বাহিনী পাঠাতে প্রস্তুত বাংলাদেশ: হুমায়ুন কবির

মক্কা ও মদিনায় আক্রমণ হলে সৌদি আরবের পাশে দাঁড়াতে এবং প্রয়োজনে বাহিনী পাঠাতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

শনিবার (১০ অক্টোবর) ফরেন সার্ভিস একাডেমিতে ‘শ্রমশক্তি থেকে কৌশলগত অংশীদারিত্ব: বাংলাদেশ সৌদি আরব সম্পর্কের নতুন বিন্যাস’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরবের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ। এ লক্ষ্যে বাংলাদেশে সৌদি বিনিয়োগ প্রত্যাশা করছে সরকার। দেশটির বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করেছে বলেও জানান তিনি।

হুমায়ুন কবির আরও বলেন, দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি পাঠানোর মাধ্যমে সৌদি আরবের শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে বলে সরকার আশাবাদী।

Home R3