পবিত্র কুরআন ছুঁয়ে শপথ নেবেন আমেরিকার প্রথম মুসলিম সিনেটর আবদুল এল-সাইয়েদ

আমেরিকার সিনেটে প্রথম মুসলিম সদস্য হিসেবে নির্বাচিত আবদুল এল-সাইয়েদ আগামী জানুয়ারিতে পবিত্র কুরআন হাতে শপথ নেওয়ার পরিকল্পনা করছেন।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পাবলিক রেডিওকে (এনপিআর) দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানান মিশিগানের নবনির্বাচিত এই সিনেটর।

২০০৭ সালে প্রতিনিধি পরিষদের প্রথম মুসলিম সদস্য কিথ এলিসন জেফারসনের কোরআন ব্যবহার করে শপথের আনুষ্ঠানিক পুনরাভিনয় করেছিলেন। তবে আমেরিকার সিনেটে শপথ নিতে কোনো ধর্মগ্রন্থ ব্যবহারের বাধ্যবাধকতা নেই।

এল-সাইয়েদ বলেন, শপথের মূল বিষয় কোনো ধর্মগ্রন্থ নয়, বরং যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রতি আনুগত্য প্রকাশ। গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে হারিয়ে জয়ী হন তিনি। আগামী ২০২৭ সালের জানুয়ারিতে তার দায়িত্ব নেওয়ার কথা রয়েছে।

সিনেটে আনুষ্ঠানিক শপথে কোরআন ব্যবহার করলে এল-সাইয়েদ হবেন এমন প্রথম মার্কিন সিনেটর।

Home R3