দেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শুক্রবার রমজান মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং শনিবার (২১ মার্চ) সারা দেশে উদ্যাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।
বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, দেশের কোথাও শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় রমজান মাস পূর্ণ ৩০ দিন পালন করা হবে।
তিনি আরও জানান, শুক্রবার শেষ রোজা পালনের পর শনিবার ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদ্যাপিত হবে।
উল্লেখ্য, হিজরি ১৪৪৭ সনের শাওয়াল মাসের চাঁদ দেখার বিষয়ে তথ্য সংগ্রহে বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসে। দেশের বিভিন্ন জেলা থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা শেষে আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করা হয়।