৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আপাতত বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: জ্বালানিমন্ত্রী

আপাতত বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

রোববার (৮ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, “বর্তমানে বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই।” তিনি আরও জানান, পবিত্র রমজান মাসে ইফতার, তারাবি ও সেহেরির সময় যেন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।

এ সময় জ্বালানি সরবরাহ পরিস্থিতি সম্পর্কে মন্ত্রী বলেন, আজ বেলা ১১টার দিকে তেলভর্তি একটি জাহাজ বন্দরে পৌঁছেছে। এছাড়া আজ আরও একটি জাহাজ আসার কথা রয়েছে।