২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

জাতীয়

দেশের শেয়ার বাজারসহ অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে: অর্থমন্ত্রী

দেশের শেয়ার বাজারসহ অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামীতে দেশের শেয়ার বাজারসহ অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে। ব্যবসা-বাণিজ্য, শিল্প, বিনিয়োগ, রফতানি, উন্নয়ন, উৎপাদন বাড়বে, কর্মসংস্থান তৈরি হবে এবং দ্রব্যমূল্যে স্থিতিশীলতা আসবে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর চট্টগ্রাম মহানগরীর কাট্টলীস্থ নিজ বাড়িতে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। 

আমীর খসরু মাহমুদ চৌধুরী অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর প্রথম চট্টগ্রামে নিজ বাড়িতে এসে পিতা-মাতার কবর জিয়ারত করেন। এসময় নেতা-কর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নতুন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেন, আমরা গতানুগতিক বাজেট করতে চাচ্ছি না। অর্থনীতিতে সকলের অংশগ্রহণের সুযোগ তৈরি করবো। অর্থনীতির সুফল সকলের কাছে পৌঁছাতে হবে। নির্দিষ্ট লোককে সুবিধা দিয়ে বাকিদের বঞ্চিত করার সুযোগ সৃষ্টি করতে চাই না।

অর্থনীতি খুবই খারাপ অবস্থায় আছে জানিয়ে তিনি বলেন, আগের বিপুল ঋণের দায় বহন করতে হবে বর্তমান সরকারকে। পাচার করা অর্থ ফেরানোর জন্য সব ধরণের প্রচেষ্টা চলবে জানান তিনি।