১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পাকা বাড়ি বুঝে পেলেন দিপু দাসের পরিবার

ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা ময়মনসিংহের দীপু চন্দ্র দাসের পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার। মঙ্গলবার প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ১৮ ডিসেম্বর ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় দীপু চন্দ্র দাস নামের এক যুবককে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়। কথিত অবমাননাকর মন্তব্যের অভিযোগে গণপিটুনির মাধ্যমে তাঁকে গাছে ঝুলিয়ে এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়।

পোস্টে বলা হয়, প্রধান উপদেষ্টার পরামর্শে গত ২৩ ডিসেম্বর শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের মোকামিয়াকান্দা গ্রামে নিহত দীপু দাসের বাড়ি পরিদর্শন করেন। এ সময় তিনি পরিবারের প্রতি সরকারের পক্ষ থেকে সহমর্মিতা জানান। দীপু দাস পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় তাঁর পরিবারের জন্য একটি পাকা ঘর নির্মাণসহ আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দেওয়া হয়।