৮৫.৬৬ শতাংশ ভোট পেয়ে আবারও চেগা পার্টির নেতা নির্বাচিত আন্দ্রে ভেনচুরা

পর্তুগালের ডানপন্থি রাজনৈতিক দল চেগার (Chega) জাতীয় পরিচালক পর্ষদের প্রধান হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন আন্দ্রে ভেনচুরা। রোববার (২২ নভেম্বর) দেশটির এন্ত্রনকামেন্তো শহরে দলের সপ্তম জাতীয় সম্মেলনে তিনি ৮৫ দশমিক ৬৬ শতাংশ ভোট পেয়েছেন।

নির্বাচনে জয়ী হয়ে নিজের আগের নেতৃত্ব দলই বহাল রেখেছেন ভেনচুরা। নতুন কমিটিতে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য আন্তোনিও তাঞ্জের কোরেয়া এবং সংসদ সদস্য পেদ্রো ফ্রাজাও ও মার্তা ত্রিন্দাদে সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

এর আগে ২০২৪ সালের জানুয়ারিতে দলের সম্মেলনে ৯০ দশমিক ২ শতাংশ ভোট পেয়েছিলেন ভেনচুরা। সেই তুলনায় এবার তাঁর সমর্থন কিছুটা কমেছে।

দলের অভ্যন্তরীণ কাঠামো নিয়ে সাংবিধানিক আদালতের কয়েকটি সিদ্ধান্তের কারণে বিশেষ এই সম্মেলনের আয়োজন করা হয়। নতুন নির্বাচিত নেতৃত্ব আগামী তিন বছর দায়িত্ব পালন করবে।

সূত্র : পর্তুগাল রেসিডেন্ট

Home R3