ইসরায়েলের ইতিহাসে প্রথমবারের মতো দেশটির পার্লামেন্ট নেসেটের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন একজন মুসলিম রাজনীতিক। এ পদে নির্বাচিত হয়েছেন জয়েন্ট লিস্ট পার্টির চেয়ারম্যান আহমেদ তিবি।
সোমবার (১৬ নভেম্বর) নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির পক্ষ থেকে এক ঘোষণায় এ তথ্য জানানো হয়। খবর আল জাজিরার।
কমিটির বিবৃতিতে বলা হয়, ডানপন্থী ইসরায়েল বেইতেইনু পার্টির নেতা আভিগদোর লিবারম্যান ইসরায়েলি পার্লামেন্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
আহমেদ তিবি তা’আল পার্টির শীর্ষ নেতা। দলটি মূলত জয়েন্ট লিস্ট জোটের একটি অংশ।
উল্লেখ্য, গত মাসে অনুষ্ঠিত ইসরায়েলের জাতীয় নির্বাচনে দেশটির ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল জয়েন্ট লিস্ট ও ইউনাইটেড আরব লিস্ট (রাম) ঐতিহাসিক নির্বাচনী সাফল্য অর্জন করে। ওই নির্বাচনে দল দুটি পার্লামেন্টে মোট ১৯টি আসন নিশ্চিত করে। এর ধারাবাহিকতায় ডেপুটি স্পিকারের পদে আসীন হলেন আহমেদ তিবি।