বৈধ উপায়ে ইতালি যাওয়ার সুযোগ, যেভাবে করবেন আবেদন

ইউরোপের অন্যতম জনপ্রিয় দেশ ইতালিতে কাজের উদ্দেশ্যে যাওয়ার বড় সুযোগ তৈরি হয়েছে। দেশটির শ্রমবাজারে বিভিন্ন খাতের কর্মীসংকট মোকাবিলায় ১ লাখ ৬৫ হাজার বিদেশি কর্মী নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে। এ নিয়োগ প্রক্রিয়ায় বাংলাদেশসহ নির্দিষ্ট কয়েকটি দেশের নাগরিকদেরও আবেদনের সুযোগ রয়েছে।

ইতালির এ কর্মসংস্থান প্রক্রিয়ায় অংশ নিতে আগ্রহীদের দেশটির নির্ধারিত নিয়ম ও নির্দেশনা অনুসরণ করে আবেদন করতে হবে। সাধারণত ইতালির ‘ফ্লুসি ডিক্রি’র আওতায় নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে কাজের অনুমতির জন্য আবেদন করা হয়।

আবেদন প্রক্রিয়া শুরু হলে অনুমোদিত অনলাইন পোর্টালের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয়। এসব নথির মধ্যে রয়েছে পাসপোর্টের কপি, কাজের চুক্তিনামা বা চাকরির প্রস্তাব এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র।

আবেদনের সঠিক নিয়ম, সময়সীমা ও প্রয়োজনীয় শর্ত সম্পর্কে জানতে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল পোর্টাল অথবা সংশ্লিষ্ট অনুমোদিত কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করতে হবে।

বাংলাদেশ থেকে যারা বৈধ উপায়ে ইতালিতে কাজের উদ্দেশ্যে যেতে চান, তাদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনসহ প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এ ক্ষেত্রে দালাল বা অননুমোদিত কোনো মাধ্যমের পরিবর্তে সরকারি নির্দেশনা অনুসরণ করে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।

Home R3