ফিলিস্তিনি শিশুদের জীবনের চেয়ে আমার ক্যারিয়ার বড় নয় : ব্রিটিশ অভিনেত্রী

ফিলিস্তিনের পক্ষে কথা বলার কারণে পেশাগতভাবে ক্ষতিগ্রস্ত হলেও নিজের অবস্থান থেকে সরে আসবেন না বলে জানিয়েছেন ব্রিটিশ অভিনেত্রী জুলিয়েট স্টিভেনসন। তাঁর মতে, ফিলিস্তিনি শিশুদের জীবনের চেয়ে নিজের অভিনয়জীবন বা ক্যারিয়ার কোনোভাবেই বেশি গুরুত্বপূর্ণ নয়।

বুধবার (১৪ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

জুলিয়েট স্টিভেনসন বলেন, ফিলিস্তিনিদের পক্ষে তাঁর বক্তব্য কারও অপছন্দ হলে সেই ব্যক্তি তাঁর সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নিতে পারেন। এমনকি নিজের বিশ্বাস ও অবস্থানের কারণে পেশাগতভাবে শাস্তির মুখে পড়লেও তিনি এ বিষয়ে আপস করতে রাজি নন।

তিনি আরও বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমি মনে করি না ফিলিস্তিনি শিশুদের জীবনের চেয়ে আমার ক্যারিয়ার বেশি গুরুত্বপূর্ণ। সত্যিই, আমি এমনটা একেবারেই মনে করি না।’

Home R3