ইরানের ওপর নতুন করে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা চান না তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সম্প্রতি এক ফোনালাপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে এ বিষয়ে নিজের উদ্বেগ জানিয়েছেন তিনি।
এরদোয়ান বলেন, প্রতিটি সুযোগেই তুরস্ক সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধানের ওপর জোর দিয়ে আসছে। তবে দুর্ভাগ্যজনকভাবে পরিস্থিতি আবারও নেতিবাচক দিকে যাচ্ছে। এটি প্রতিরোধে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।
তিনি আরও বলেন, ইরানের ওপর নতুন কোনো হামলা মেনে নেব না। এ ধরনের হামলা পুরো অঞ্চলকে আরও অস্থিতিশীলতার দিকে ঠেলে দেবে।