৮ দিনে দেশে ১৪ হাজার কোটি টাকার রেমিট্যান্স

চলতি বছরের নভেম্বরের প্রথম ৮ দিনে দেশে ১১৩ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই হিসাবে চলতি বছরের প্রথম ৮ দিনে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

এদিকে চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৫০ শতাংশ বেশি।

Home R3