প্রবাসীদের পাশে থেকে রাজনীতি করার পরামর্শ যুবদল সভাপতির

প্রবাসীদের পাশে থেকে বিদেশের মাটিতে রাজনীতি করার আহ্বান জানিয়েছেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।

তিনি বলেন, প্রবাসের মাটিতে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে সব ধরনের বিভেদ ভুলে ঐক্য এবং পারস্পরিক সহযোগিতা বজায় রেখে কাজ করতে হবে।

রোববার (৮ নভেম্বর) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মালয়েশিয়া যুবদল আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

মোনায়েম মুন্না বলেন, প্রবাসে যুবদলের কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি সংগঠনের আদর্শ ও লক্ষ্যকে সামনে রেখে অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে কাজ এগিয়ে নিয়ে যেতে হবে।

Home R3