সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ইয়ামেনি হুতি বিদ্রোহীদের আকস্মিক বোমা হামলায় গুরুতর আহত হয়েছেন বাংলাদেশি তরুণ আলেম মাওলানা সাঈদ আহমেদ। বর্বরোচিত এই হামলায় তিনি একটি পা হারিয়েছেন।
বর্তমানে তিনি রিয়াদের একটি হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, লালবাগ জামেয়ার ফারেগীন এই তরুণ আলেম ঢাকার কামরাঙ্গীরচরের একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন।
সম্প্রতি ৪৫ জনের একটি ওমরাহ কাফেলার সঙ্গে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমন করেন তিনি। হামলার পরপরই তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয় এবং ইতোমধ্যে তার শরীরে একটি বড় অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।