২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আন্তর্জাতিক

ইরানকে আর্থিকভাবে সহায়তাকারী দেশগুলোকে নিষেধাজ্ঞা দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে আর্থিকভাবে সহায়তাকারী দেশগুলোকে নিষেধাজ্ঞা দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

অস্ত্রের লড়াই আর কূটনৈতিক সমাধানের পথ ছেড়ে এবার ইরানের ওপর চরম অর্থনৈতিক আঘাত হানার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে আর্থিকভাবে সহায়তাকারী দেশগুলোকেও মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে বলেও হুঁশিয়ার করেছেন।

নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের পোস্টে ট্রাম্প জানিয়েছেন, কোনো দেশ যদি তার আর্থিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠান, বিমানবন্দর বা সরকারি সংস্থাকে ইরানকে সহায়তা করার সুযোগ দেয়, তবে সেই দেশকেও ভয়াবহ অর্থনৈতিক সংকটের মুখে পড়তে হবে। তবে, দেশগুলোর বিরুদ্ধে ঠিক কী ধরণের অর্থনৈতিক পদক্ষেপ নেওয়া হবে তা স্পষ্ট করেননি ট্রাম্প।

গত সোমবার ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে অস্থায়ী শান্তি চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও কূটনৈতিক অচলাবস্থার কারণে ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান শুরুর হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও বিগত তিন সপ্তাহ ধরে ইরানে হামলা বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। আর ইরান হরমুজ প্রণালি বন্ধ রাখলেও গুরুত্বপূর্ণ এই জলপথটি খোলা রয়েছে এবং প্রতিদিন প্রচুর নৌ-যান চলাচল করছে বলে দাবি করেছেন ট্রাম্প। তবে, আন্তর্জাতিক শিপ-ট্র্যাকিং ও ডেটা অ্যানালিটিক্স প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, চলমান অচলাবস্থার কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমেছে।

Home R3