৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

গাজীপুর সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ফজলুর রহমান

আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির পক্ষ থেকে গাজীপুর মহানগরের সহসভাপতি ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মাওলানা ফজলুর রহমানকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

শনিবার (৪ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এ তথ্য জানান। তিনি দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)-এর পক্ষে এ ঘোষণা দেন।

দলীয় সূত্রে জানা গেছে, মাওলানা ফজলুর রহমান বর্তমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়া তিনি জামিয়া খালিকিয়্যাহ দারুল উলুম মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস হিসেবেও দায়িত্বে রয়েছেন।

Home R3