২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মুফতী ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা হওয়ায় বিব্রত এমপি মনিরুল হক

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্য মনিরুল হক।

বৃহস্পতিবার (২৫ জুন) তার নিজের ভেরিফায়েস ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আমি সংবাদমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি যে, আমার নির্বাচনী এলাকা সদর দক্ষিণ থানায় কেউ একজন চরমোনাই পীর সাহেবের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। এ বিষয়ে আমি অবগত ছিলাম না এবং কে বা কারা এ মামলা দায়ের করেছেন, সে সম্পর্কেও আমার কোনো জানা নেই।বিষয়টি জানতে পেরে আমি বিব্রত হয়েছি।

তিনি আরও বলেন, পরবর্তীতে মামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি আমার নেতাকর্মীদের বাদীর সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধানের উদ্যোগ নিতে এবং মামলা প্রত্যাহারের বিষয়ে অনুরোধ করতে নির্দেশ দিয়েছি। তারা জানিয়েছে বাদি মামলা প্রত্যাহার করতে সম্মত হয়েছেন। সদর দক্ষিণ থানার ওসি, আমার এডভোকেটকে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে বলেছি।

তিনি উল্লেখ করেন, সংসদে সংঘটিত অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে আমার যে অভিযোগ ছিল, তা আমি সংসদেই যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে লিখিতভাবে উপস্থাপন করেছি। আমি সবসময় আইন, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার পক্ষে।

Home R3