মার্কিন যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে চাপের মধ্যে বিস্ফোরক মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র প্রতি রাতে ইরান থেকে লাখ লাখ ব্যারেল তেল বের করে আনছে, যা বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে ভূমিকা রাখছে।
হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমরা (ইরান থেকে) লাখ লাখ ব্যারেল তেল নিয়ে আসছি—প্রতি রাতেই এই কাজ করা হচ্ছে।”
তিনি আরও দাবি করেন, এই পদক্ষেপের কারণেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রয়েছে। তার ভাষ্য অনুযায়ী, এই উদ্যোগ না থাকলে প্রতি ব্যারেল তেলের দাম ২৫০ ডলারে পৌঁছাতে পারত, যা বর্তমানে ৮৫ থেকে ৯০ ডলারের মধ্যে রয়েছে।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় জনমনে অসন্তোষ তৈরি হয়েছে। এ অবস্থায় রাজনৈতিক চাপের মুখে ট্রাম্প প্রশাসন এই দাবির মাধ্যমে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে বলে বিশ্লেষকদের ধারণা।
তবে ইরান থেকে কীভাবে এবং কোন প্রক্রিয়ায় এই তেল সংগ্রহ করা হচ্ছে, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেননি ট্রাম্প।
এদিকে চলমান সংঘাত পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতির অবসান ঘটলে জ্বালানি তেলের দাম আরও কমে আসবে এবং সাধারণ মানুষ স্বস্তি পাবে।
সূত্র: আল-জাজিরা।