৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

গাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরাইলি হামলায় নিহত ৫ ফাইল ছবি

ফিলিস্তিনের গাজা সিটিতে একটি বিয়ের অনুষ্ঠানে ইসরাইলি বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ জানান, বিয়ের অনুষ্ঠান চলাকালে একটি তাঁবুকে লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে হতাহতের ঘটনা ঘটে।

তিনি আরও জানান, হামলায় ঠিক কোথায় ও কখন ঘটনাটি ঘটেছে তা স্পষ্টভাবে জানানো হয়নি, তবে পরিস্থিতি অত্যন্ত গুরুতর বলে ধারণা করা হচ্ছে।

গাজার আল-শিফা হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, হামলায় এক ডজনেরও বেশি মানুষ আহত হয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় এলাকাজুড়ে শোক ও আতঙ্ক বিরাজ করছে।

Home R3