৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

খামেনি জীবিত আছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি জীবিত আছেন এবং ধীরে ধীরে রাষ্ট্রীয় কার্যক্রমে আরও সক্রিয় হয়ে উঠছেন।

মঙ্গলবার (২ জুন) মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্কবিষয়ক কমিটির এক শুনানিতে তিনি এ মন্তব্য করেন।

রুবিও বলেন, বিভিন্ন ইঙ্গিত থেকে বোঝা যাচ্ছে, মোজতবা খামেনি ক্রমেই রাষ্ট্রীয় কার্যক্রমে অধিক সম্পৃক্ত হচ্ছেন এবং নেতৃত্বে সক্রিয় ভূমিকা পালন করছেন।

৫৬ বছর বয়সী মোজতবা খামেনি গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হওয়া তার বাবা আলী খামেনির স্থলাভিষিক্ত হন। ওই হামলার পর থেকেই ইরানকে ঘিরে উত্তেজনা বৃদ্ধি পায়।

তবে দায়িত্ব গ্রহণের পর থেকে তাকে জনসমক্ষে দেখা যায়নি। হামলায় আহত হওয়ার পর তার শারীরিক অবস্থা নিয়ে নানা জল্পনা তৈরি হলেও রুবিওর সাম্প্রতিক বক্তব্যে তিনি জীবিত এবং কার্যক্রমে সক্রিয় রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: মিডল ইস্ট আই

Home R3