যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সিনেটর ও ইসরাইলের ঘনিষ্ঠ মিত্র লিন্ডসে গ্রাহাম মারা গেছেন। রোববার (১২ জুলাই) বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
গ্রাহামের কার্যালয়ের জনসংযোগ বিভাগের প্রধান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানান, তিনি আকস্মিকভাবে অসুস্থ হয়ে শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ সময় তার পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
লিন্ডসে গ্রাহামের মৃত্যু ওয়াশিংটন ও রিপাবলিকান পার্টির জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। তিনি ২০০৩ সাল থেকে সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের প্রতিনিধি হিসেবে মার্কিন সিনেটে দায়িত্ব পালন করে আসছিলেন।
অবসরপ্রাপ্ত বিমান বাহিনীর রিজার্ভ কর্নেল গ্রাহাম পেশাগত জীবনে সামরিক আইনজীবী হিসেবেও কাজ করেছেন। কঠোর পররাষ্ট্রনীতির সমর্থক হিসেবে তার পরিচিতি ছিল। ইরাক যুদ্ধে তিনি প্রকাশ্যে সমর্থন দিয়েছিলেন এবং দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের পক্ষেও অবস্থান নিয়েছিলেন।
তিনি ২০০২ সালে প্রথমবারের মতো মার্কিন সিনেটে নির্বাচিত হন। এরপর ২০০৮, ২০১৪ ও ২০২০ সালে পুনর্নির্বাচিত হন। ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি।