৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ইরান একটি ব্যর্থ ও মৃত রাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প

ইরানকে একটি ‘ব্যর্থ ও মৃত রাষ্ট্র’ হিসেবে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তেহরানের বর্তমান অভ্যন্তরীণ, সামরিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করে তিনি এই মন্তব্য করেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরানের কার্যকর কোনো সামরিক নৌ কিংবা বিমানবাহিনী আর অবশিষ্ট নেই। দেশটির অর্থনীতি পুরোপুরি ধসে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, ইরানের নিজস্ব মুদ্রা ব্যবস্থা কার্যত অকার্যকর হয়ে পড়েছে এবং তারা নিজেদের সৈন্য ও পুলিশ বাহিনীর বেতন পরিশোধ করতেও ব্যর্থ হচ্ছে।

দেশটির অর্থনৈতিক সংকটের চিত্র তুলে ধরে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ইরানে বর্তমানে মূল্যস্ফীতি ৩০০ শতাংশে গিয়ে ঠেকেছে। তেহরানের বর্তমান শাসনব্যবস্থা সম্পূর্ণ বিশৃঙ্খল হয়ে পড়েছে এবং জনগণের সঠিক প্রতিনিধিত্ব করার সক্ষমতা দেশটির নেতৃত্বের আর নেই বলেও তিনি দাবি করেন।

সূত্র: আল-জাজিরা

Home R3