১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

মাওলানা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা জেমস স্টুয়ার্টের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার (১৫ জুলাই) সকাল ১১টায় রাজধানীতে মাওলানা মামুনুল হকের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে মাওলানা মামুনুল হক বাংলাদেশের রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ খেলাফত মজলিসের ভূমিকা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। পাশাপাশি দেশের যুবসমাজের দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে সচেতনতা, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নের সম্ভাবনা এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

এ সময় বাংলাদেশের পররাষ্ট্রনীতির আলোকে সমতা, পারস্পরিক শ্রদ্ধা এবং গঠনমূলক সংলাপের ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার গুরুত্বও তুলে ধরা হয়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, আমিরের পররাষ্ট্রবিষয়ক সচিব ফারিদ খান এবং মার্কিন দূতাবাসের কর্মকর্তা কামরুল হাসান।

Home R3